ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মতিউরের ৪ ফ্ল্যাট, ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ আদালতের

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমানের ৮৬৬ শতক জমি ও ৪টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে রাজধানীর ভাটারা এলাকায় তিনটি ফ্ল্যাট ও শাম্মী আখতার শিভলীর নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে।


জানা গেছে, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, তার স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ শতাংশ জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ২৭৫ শতাংশ জমি রয়েছে।


এছাড়া মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে পাঁচ কাঠা প্লট এবং শাম্মী আখতার শিভলীর নামেও পাঁচ কাঠা প্লট রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑